রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডেমরায় ডি‌বির অ‌ভিযা‌নে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহীন, মোঃ সুলেমান ও মোঃ জহির।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস  জানান, ১৯ ও ২০ সেপ্টেম্বর, ২০২১ পৃথক অভিযানে শাহীন, সুলেমান ও জহিরকে গ্রেফতার করা হয়।

বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্যে তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ১৯:০৫ টায় ডেমরার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা। আর গ্রেফতার করা হয় শাহীন ও সুলেমানকে। ওই বাসা থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশন বিহীন ইয়ামাহা এফজেড-২ মোটরসাইকেল।

 

তিনি আরও বলেন, শাহীন ও সুলেমানকে জিজ্ঞাসাবাদে তারা আরো দুই জনের নাম বলে। যারা এই ইয়াবা ওই মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। পরবর্তী সময়ে অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ০৯:১৫টায় ঢাকার টিকাটুলির জয়কালী মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয় জহিরকে।

ডেমরা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com