শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রমনায় পুনা‌কের এ‌জিএম অনু‌ষ্ঠিত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুনাক সভাপতি জীশান মীর্জার সভাপতিত্বে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পুনাক সভাপতি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগ) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পুনাকের গঠনতন্ত্র সংশোধন, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে পুনাকের কার্যক্রম বৃদ্ধি ও কর্মপরিধি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে ১০টি নতুন পদ সৃষ্টি করা হয়।

সভায় পুনাক সদস্যা ছাড়াও পুনাকের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিআইডির অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম অংশগ্রহণ করেন। এছাড়া পুনাকের লিয়াজোঁ অফিসার স্পেশাল ব্র্যাঞ্চের অ্যাডিশনাল ডিআইজি রখফার সুলতানা খানম সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com