শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিআর‌টিএ ও পাসপোর্ট দালাল চ‌ক্রের ১২ সদস‌্য গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ভিযা‌নে ফৌজধারী,রেইস‌কোর্স ও নোয়াপাড়া এলাকা থে‌কে বিআর‌টিএ  ও পাস‌পোর্ট অ‌ফি‌সের দালাল চ‌ক্রের ১২ জন সদস‌্যকে গ্রেফতার ক‌রে।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সে‌নের নেতৃ‌ত্বে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আশরাফ হো‌সেন সঙ্গীয় ফোর্স নি‌য়ে একটি আভিযানিক দল র‌বিবার ৫ সেপ্টেম্বর দুপু‌রে কুমিল্লা কোতয়ালি থানাধীন বিআরটিএ অফিস এলাকা, রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন পাসপোর্ট দালাল চ‌ক্রের সদস‌্য ও ৮ জন বিআরটিএ দালাল চক্রের সদস‌্যকে গ্রেফতার ক‌রে।

পরবর্তী‌তে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা কর্তৃক পাসপোর্ট দালাল চ‌ক্রের সদস‌্য কোতয়ালি থানার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২,৬৫০/- টাকা জরিমানা, জেলার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদার এর ছেলে পিন্টু কুমার মজুমদার (৪৯) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪৬,৮০০/- টাকা জরিমানা, একই থানার দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদ এর ছেলে আব্দুল কুদ্দুছ মামুন (৩৯) কে ২,০০০/- টাকা জরিমানা করা হয়,  কোতয়ালি থানার রেসকোর্স গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মেজবাহ উদ্দিন (৫০) কে ১,৯২,৩০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‌বিআর‌‌টিএ আটককৃত দালাল‌দের ম‌ধ্যে কুমিল্লা কোতয়ালী থানার কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে হেলাল (৪০), কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার বাগড়া ফকিরবাড়ী গ্রামের আবু তাহের খান এর ছেলে পিয়াল খান (৪৯) ও  কোতয়ালী থানার কালিয়াঝুড়ি এলাকার মৃত দুলাল মিয়া এর ছেলে আনোয়ার (২৪) কে ৃ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়, অপর আসা‌মি নগরীর কাপড়িয়া পট্টি এলাকার তাজুল ইসলাম এর ছেলে লিটন (৪৪) কে ৫ দিনের কারাদন্ডসহ ৩,০০০/- টাকা জরিমানা, কোতয়ালী থানার মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দ্র দে এর ছেলে নির্মল কান্তি (৫৬) কে ৫ দিনের কারাদন্ডসহ ২,০০০/- টাকা জরিমানা, নগরীরর ছোটরা এলাকার  মৃত নুরুজ্জামান এর ছেলে ওহিদুজ্জামান (৫৪) কে ২ দিনের কারাদন্ড , বুড়িচং থানার মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বারেক (৪২) কে ৫০০/-টাকা জরিমানা, কোতয়ালি থানার জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেব এর ছেলে মনিরুজ্জামান (৪৬) কে ২০০/- টাকা জরিমানা করা হয়।

এ বিষ‌য়ে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন জানান, জনহয়রা‌নি বন্ধ কর‌তে  পাসপোর্ট অ‌ফিস ও বিআরটিএ অ‌ফি‌সে দালাল চ‌ক্রের সদস‌্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com