বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ জনতার প্রাণের দাবী, কুমিল্লাকে বিভাগ করা হবে : তারেক রহমান

লাকসা‌মে গৃহবধু‌কে গণধর্ষণ, গ্রেফতার ২

লাকসাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৪ বার পঠিত

কুমিল্লার লাকসামে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন- লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও মো. দিপু(৩০)।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে কয়েকজন মিলে ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবদুল কুদ্দুস স্বপন ও মো. দিপুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।অপর দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।আকু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com