বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর কামরাঙ্গীরচ‌রেই দে‌শি বি‌দেশি ব্রা‌ন্ডের নকল প্রসাধনী,আটক ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৭ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরেই তৈরি হচ্ছে দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনী। আর তা পৌঁছে যাচ্ছে ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মোঃ মাহবুব রহমান।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম(বার), পিপিএম  জানান, ৩০ আগস্ট, ২০২১ (সোমবার) ১৭:২৫ টায় কামরাঙ্গীরচর এলাকা থেকে বিপুল দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনীসহ মাহবুবকে গ্রেফতার করা হয়।

দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী প্রস্তুত হচ্ছে এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা হয় বিদেশী Johnsons & Johnsons কোম্পানির Johnsons Shampoo, Johnsons Baby Shampoo, Johnsons Baby Oil, ভারতীয় Kumarika ব্রান্ডের Hair Oil, Dabur Amla ব্রান্ডের Hair Oil, চীনের । GUNGZHOU YILI কোম্পানির ALOE VERA GEL, স্পেনের Well’s ব্রান্ডের CASTOR OIL এবং দেশীয় প্যারাসুট ব্রান্ডের বেলী ফুলের কোকোনাট Hair Oil।

কামরাঙ্গীরচর থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com