রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

প্রাই‌ভেটকা‌রের ভিত‌র থে‌কে নাভানা সিএনজির দুই কর্মীর মরদেহ উদ্ধার

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৬০ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকা থেকে সিয়াম (১৯) ও রাকিব (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, নিহত দুজন নাভানা সিএনজি পাম্পে কাজ করতেন। গতকাল গভীর রাতে কাজ শেষে তারা প্রাইভেটকারে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, মৃত দুই ব্যক্তি ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করতেন। সোমবার রাতেও তারা কাজ করেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছে-তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com