শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর বসুন্ধরায় ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪১০ বার পঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ সবুজ।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম জানান, ২৭ আগস্ট, ২০২১ (শুক্রবার) ১৮:৫৫ টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বসুন্ধরার ২১ নং রোডের একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় গ্রেফতার করা হয় সবুজকে। আর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ হতে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সবুজকে জিজ্ঞাসাবাদে সে আরও ইয়াবার থাকার কথা স্বীকার করে। তখন তাকে নিয়ে বসুন্ধরার একটি বাসায় অভিযান পরিচালনা করে বাথরুমের ফলস ছাদের উপর থেকে উদ্ধার করা হয় আরও ২১ হাজার পিস ইয়াবা।ভাটারা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com