শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ২০ কে‌জি গাঁজা উদ্ধার ,গ্রেফতার ২

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার পঠিত

রাজধানীর রমনা থানা এলাকা থেকে বিশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- আলমগীর হোসেন ও মোঃ আল-আমিন।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, ২৭ আগস্ট, ২০২১ (শুক্রবার) বিকাল ৫:১৫ মিনিটে রমনা থানার মগবাজার মোড়ের জনতা ব্যাংক এর সামনে পাকা রাস্তার উপর থেকে বিশ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন ও মোঃ আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। রমনা মডেল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com