বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা বজ্রপু‌রে মাদক ব‌্যবসা‌য়ির ছু‌রিকাঘা‌তে ক‌লেজ ছাত্র নিহত,গ্রেফতার ২

এমইএস/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬২৭ বার পঠিত

কুমিল্লা মহানগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় ইয়াবা ব্যবসায়ি রা‌সেল প্রকাশ বাচ্চু ও মিরাজের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী মিথুন ভূইয়া (১৯) ২৭ আগষ্ট শুক্রবার সকা‌লে মারা যায়। এ ঘটনায় কোতয়ালী পুলিশ ঘাতক রা‌সেল বাচ্চু ও মিরাজকে গ্রেফতার ক‌রে‌ছে। নিহত মিথুন ভূইয়া নগরীর বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। গ্রেফতার রা‌সেল বাচ্চু ও  মিরাজ একই এলাকার বা‌সিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, ২৪ ঘন্টা মাদ‌কের বেচা‌কেনা হত চেয়ারম‌্যান গ‌লির সাম‌নে। প্রায় সময় মাদক ব‌্যবসা‌কে কেন্দ্র ক‌রে হতাহ‌তের ঘটনা হ‌য়ে থা‌কে। ২৫ আগষ্ট বুধবার সন্ধ্যায় প্রকা‌শ্যে মাদক বি‌ক্রিতে বাধাঁ দেওয়ার জের ধ‌রে রা‌সেল প্রকাশ বাচ্চু ও মেরাজ চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূইয়াকে উপর্যপু‌রি ছুরিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়। স্থানীয়রা লোকজন আহত মিথুন‌কে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। রোগীর অবস্থা সংকটাপন্ন দে‌খে চিকিৎসকের পরাম‌র্শে ঘটনার দিন রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহ:প‌তিবার রাতে তাকে কুমিল্লায় আনা হলেও  অবস্থার অবনতি হলে আজ ভোরে পুনরায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিথু‌নের মৃত‌্যুর খবর শু‌নে শুক্রবার সকালে কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম, কু‌মিল্লা মহানগর যুবলী‌গের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ স‌হিদ ঘটনাস্থল পরিদর্শন ক‌রেন।

একই সম‌য়ে আইন শৃংখলা রক্ষাকারী বা‌হিনীর একা‌ধিক টিম সাদা পোশাকে অ‌ভিযান শুরু ক‌রে। এক‌টি অ‌ভিযা‌নে  পু‌লিশ প‌রিদর্শক কায়সার হা‌মিদ ও এসআই ম‌ফিজুল ইসলাম শুক্রবার দুপুর আনুমা‌নিক ১ টার সময় মুরাদপুর প্রফেসর পাড়ার এক‌টি ভবন থে‌কে রা‌সেল প্রকাশ বাচ্চু ও মিরাজ‌কে গ্রেফতার ক‌রেন। গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন কু‌মিল্লা সদর সা‌র্কেল‌ের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সোহান সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com