রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৯

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অত্যাধুনিক মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান ও মিরপুর বিভাগ।

গত ১৭ আগস্ট, ২০২১ (মঙ্গলবার) গোয়েন্দা গুলশান বিভাগ মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মোছাঃ শিউলি আক্তার, মোছাঃ কোহিনুর বেগম, সনজিত দাস ও মোঃ হোসেন আলী। এসময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম আইস (ক্রিস্টাল ম্যাথ), ৬৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আইস ও ইয়াবা

একই দিনে যাত্রাবাড়ীর শনির আখড়ায় অপর এক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ রাশিদা বেগম ও মোছাঃ মৌসুমী আক্তার। এ সময় তাদের হেফাজত হতে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১২:০০ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, উদ্ধারকৃত মাদক আইস মাদকসেবীদের নিকট ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস অত্যন্ত ভয়াবহ মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল মাদক। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা অত্যাধুনিক মাদক আইস ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে চট্টগ্রাম নিয়ে আসে। এরপর, মংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম হতে উদ্ধারকৃত মাদক কুমিল্লায় নিয়ে আসে। পরবর্তীতে, প্রাইভেটকারযোগে এগুলো ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মহানগরের অভিজাত এলাকাগুলোতে এই মাদক বিক্রয় করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com