শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৯৯৯ এ ফোন কলে অপহৃত যুবক উদ্ধার – গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পঠিত

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে অপহৃত এক যুবকের মা বাবার ফোন কলে অপহরণের শিকার যুবককে উদ্ধার ও অপহরণে জড়িত থাকার অভিযোগে মোক্তার হোসেন ও রিফাত হাওলাদার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোর টঙ্গী পূর্ব থানার পুলিশ।

গত ১৬ আগষ্ট ২০২১ ( সোমবার)  সন্ধ্যা  সাড়ে সাতটায় ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া থেকে শাহ আলম নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন শ্রমিক, তার ছেলেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোন করে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। তারা খবর পেয়েছেন তাদের ছেলেকে টঙ্গীর পূর্ব থানাধীন এরশাদনগর বাস্তুহারা বস্তির একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। তারা ৯৯৯ এর কাছে তাদেরর ছেলেকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার একটি পুলিশ দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে টঙ্গী পূর্ব থানার এস আই মনির ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অপহৃত যুবককে আটকে রাখার বাড়িটি চিহ্নিত করতে স্থানীয় একাধিক সোর্স নিয়োগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা নেন। অবশেষে তারা বাড়িটি চিহ্নিত করে অপহৃত রাসেলকে উদ্ধার করেন এবং অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সংক্রান্তে টঙ্গী পূর্ব  থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com