সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৬৬ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর পৃথক দু‌টি অ‌ভিযা‌নে কু‌মিল্লা মহানগরীর মোগলটুলী থে‌কে ইয়াবাসহ দুইজন ও  লালমাই এলাকা থে‌কে গাঁজাসহ তিনজন‌কে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার ১১ আগস্ট গভীর রাতে নগরীর মোগলটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃত আসা‌মি মোগলটুলি গ্রামের মোঃ একেনুর রহমানের ছেলে মোঃ রানা (৩৮)ও একই গ্রামের মৃত ইফতেখার এর ছেলে মোঃ ছালিম (৬০)।

পৃ্থক আরও এক‌টি অভিযানে আজ বুধবার ১১ আগষ্ট সকা‌লে জেলার লালমাই থানার ললাই খিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১১ কে‌জি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার একবালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৭), চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার (৪০) ও  কোতয়ালি থানাধীন মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া (৫২)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থা‌নে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com