শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

তিতা‌সে পিস্তল ঠে‌কি‌য়ে চাঁদাবাজীর ঘটনায় সাগর গ্রেফতার-‌পিস্তল উদ্ধার

আ‌ঁখি নুর/ তিতাস
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৮৫৯ বার পঠিত
কুমিল্লার তিতা‌সে পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। প‌রে সাগর‌কে নি‌য়ে তার বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে পিস্তল‌টি গু‌লিসহ উদ্ধার করা হয়।
সাগর তিতাস উপজেলার শাহপুর গ্রামের হাবুল মিয়ার ছেলে। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারের পল্লী চিকিৎসক শাসছুল হুদা অভিযোগ করেছেন, রোববার বিকাল ৪টার দিকে  সাগর তার চেম্বারে ঢু‌কে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে গেছেন। এবং আরও দুই লাখ টাকা পাঠানোর জন্য হুমকি দিয়েছেন।
 এ ঘটনায় পল্লী চি‌কিৎসক থানায় মামলা করেন। তিতাস থানার ওসি সুধীনচন্দ্র দাস বলেন, “সাগর আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। পল্লী চিকিৎসক মামলা করার পর রাতভর অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন‌্য  তার বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে খা‌টের নিচ থে‌কে গু‌লিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com