শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা ইয়া‌ছিন গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৯১৪ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা মো. ইয়াছিন মিয়াকে গ্রেফতার ক‌রে জেলা গো‌য়েন্দা পু‌লিশ। রবিবার ভোর রাতে জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের এলআই‌সি টি‌মের এসআই প‌রিমল চন্দ্র দাস পি‌পিএ‌ম সঙ্গীয় ফোর্স নি‌য়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।

রবিবার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পি‌পিএম।

পুলিশ সুপার জানান, গত ২৭ জুলাই দুপুরে দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ কম্পাউন্ডে গ্রেফতারকৃত ইয়াছিন (২০) নারীসহ তার কয়েকজন সহযোগী নিয়ে টিকটক ভিডিও নির্মাণ করেন। একইদিন সন্ধ্যায় তারা একাধিক ‘লাইকি’ আইডিতে ওই টিকটক ভিডিও আপলোড করলে মুহুর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার আরো বলেন, বিষয়টি নজরে আসার পর তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ডি‌বি পু‌লিশের এক‌টি টিম অভিযান শুরু ক‌রে ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইয়াছিন তার সহযোগীদের নিয়ে সেখানে টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করেছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর আহমেদ, মো. আফজাল হোসেন ও নাজমুল হাসান রাফী, সদর সা‌র্কেল সোহান সরকার, ডিআইও-১ মাঈনউদ্দিন খান, জেলা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়াসহ পু‌লি‌শের বি‌ভিন্ন কর্মকর্তাগণ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com