শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ৪০ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- কাজী হামিদুল হক সুমন ও মোঃ ইমতিয়াজ।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, ৫ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার) ১৮:২০ টায় কদমতলী থানার মাতুয়াইল থেকে ৪০ কেজি গাঁজাসহ সুমন ও ইমতিয়াজকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজাসহ কদমতলী বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বেলা অনুমান ১৮:২০ টায় একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয় সুমন ও ইমতিয়াজকে। উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। কদমতলী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com