শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মহাসড়‌কে ধাওয়া দি‌য়ে ছ্তিাইকারী‌কে আটক করল ই‌লিয়টগঞ্জ হাইও‌য়ে পু‌লিশ

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১০৭২ বার পঠিত

কুমিল্লার ইলিয়টগঞ্জে এক কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত করে টাকা, খেলনা পুতুল ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দি‌য়ে এক ছিনতাইকারী‌কে আটক করে ই‌লিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ধৃত ছিনতাইকারী জেলার চান্দিনা উপজেলার থাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে মো. জসিম (৩০), সে পেশায় সিএন‌জি অ‌টো চালক।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক টিপু জানান, কাভার্ডভ্যান নিয়ে চালক মহাসড়কের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন ছিনতাইকারী কাভার্ডভ্যানের কাছে এসে ছুরি দিয়ে চালকের হাত ও পায়ে আঘাত করে। চালকের সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা, মোবাইল, খেলনা পুতুল, শ্যাম্পু ও খেলনা গাড়ি ছিনতাই করে।

এ সময় কাভার্ডভ্যানের চালক চিৎকার শুরু ক‌রলে টহলরত ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এক‌টি মোবাইল টিম মহাসড়‌কের চান্দিনা পালকি সিনেমা হলের কাছে ব‌্যা‌রি‌কেড দি‌য়ে সিএন‌জি থা‌মি‌য়ে ছিনতাইকারী জ‌সিম‌কে আটক করে। উদ্ধার করা হয়  ছুরি ও ছিনতাইকৃত  নগদ টাকা ও মালামাল। এ বিষ‌য়ে ই‌লিয়টগঞ্জ হাইও‌য়ে পু‌ল্রিম ফাঁ‌ড়ির ইনচার্জ জিয়াউল হক টিপু জানান, গ্রেফতার আসা‌মির বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে থানা পু‌লি‌শের নিকট সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com