শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

লজ্জায় খাবার চাই‌তে অক্ষম নারী‌দের পা‌শে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ

তালুকদার আ‌জিম উ‌দ্দিন:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৮৮৯ বার পঠিত

করোনা ঢেউ মোকাবেলায় চলমান বিধিনিষেধ চলাকালীন দুঃস্থ, অসহায়  ও ক্ষুধার্ত নারীদের মাঝে খাবার বিতরণ করছে ডিএম‌পির  উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (১১ জুলাই, ২০২১) তেজগাঁও থানা সংলগ্ন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন প্রাঙ্গনে লজ্জায় ত্রাণ চাইতে অক্ষম নারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন, পিপিএম এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারীর কারনে নিম্ন আয়ের যেসব নারীরা কষ্টে আছেন, যারা কাজের অভাবে খেতে পাচ্ছেন না তাদের পাশে দাড়িয়ে,পাশে থেকে  সহায়তা করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরো বলেন, আমরা আজ থেকে দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত নারীদের মাঝে খাবার বিতরণ শুরু করেছি। আজ তেজগাঁও এলাকার ২৫০ শ্রমজীবি নারী যারা কাজের অভাবে না খেতে পেয়ে এক মুঠো খাবারের জন‍্য রাস্তায় রাস্তায় ঘুরছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের কে খাদ‍্য সহায়তা দিয়ে এই কর্মসূচি শুরু করেছি।

উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের পক্ষ হতে  ঢাকা মহানগরীর অন‍্যান‍্য এলাকায় এই খাবার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com