সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

দুস্থ ও অসহায়দের রান্না করা খাবার বিতরণ ক‌রে যা‌চ্ছে পুণাক

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫১২ বার পঠিত

ক‌রোনায় চলমান বিধিনিষেধ চলাকালীন সম‌য়ে পথশিশু, ছিন্নমূল, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচির ধারাবা‌হিকতায়  বৃহস্পতিবার (৮ জুলাই) প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

রাজারবাগ পুলিশ লাইন্সে এ খাবার বিতরণের সময় প্রায় ৮ শতাধিক মানুষের নাম ঠিকানা রেখে দেয়া হয় যাদের কাছে ক্রমান্বয়ে চাল, ডালসহ নিত্য-প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

রান্না করা খাবার বিতরণের এ কর্মসূচিতে পুনাক সভানেত্রী জীশান মীর্জা ও সাধারণ সম্পাদিকা খাদিজা তুল কোবরাসহ অন্যান্য পুনাক সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের পাশে সকালের নাস্তা হিসেবে চিড়া, গুড়, কলাও বিতরণ করা হচ্ছে।

খাবার বিতরণ প্রসঙ্গে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘আমরা প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজনের পাশে এসেও দাঁড়াই তাহলে আর খাদ্যাভাবে কাউকে কষ্ট করতে হবে না। ৪ জুলাই থেকে আমরা নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রতিদিন ২০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। ‘

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আমরা মাস্ক বিতরণ করছি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করছি। ‘

চলমান এই বিধি-নিষেধ চলা পর্যন্ত পুনাকের পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com