শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চার আরবদে‌শ ও কাতা‌রের বি‌রোধ মেটা‌তে মধ‌্যস্থতায় যুক্তরাষ্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

তিন বছরেরও বেশি সময় ধরে কাতারের ওপর প্রতিবেশী চার আরব দেশের অবরোধ সংক্রান্ত বিরোধ বহুদূর এগিয়েছে এবং এটি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির পথে হুমকি হয়ে উঠেছে। রোববার এমন মন্তব্য করেছেন আরব বিশ্বের এ দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতার চেষ্টারত যুক্তরাষ্ট্রের এক বিশেষ প্রতিনিধি।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের আকাশসীমা অবরোধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে তাদের সঙ্গে যোগ দেয় মিসরও। যদিও দোহা বরাবরই প্রতিবেশীদের ওই অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, আঞ্চলিক এ বিরোধের কারণে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে।

জিসিসির অন্য দুই সদস্য দেশ কুয়েত ও ওমান আরব বিশ্বের দ্বন্দ্ব নিরসনে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে কার্যত এসবে এখন পর্যন্ত কোনও ফল আসেনি

রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে ব্রায়ান হুক সাংবাদিকদের বলেন, এ দ্বন্দ্ব অনেকদিন ধরে চলছে। এটি শেষ করতে পারলে সব পক্ষই উপকৃত হবে।

মূলত, আরব বিশ্বের এ দ্বন্দ্ব ইরানকে বশে আনার চেষ্টায় বড় বাধা বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এ কারণেই তারা যত দ্রুত সম্ভব এ সংকট সমাধানে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com