শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ভিযা‌নে মাদকদ্রব‌্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌টি টিম বিশেষ অভিযান চা‌লি‌য়ে বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার ক‌রে । মঙ্গলবার (৬ জুলাই) সকালে নগরীর কান্দিরপাড়ে ও অরণ্যপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৯ বোতল বিদেশী মদ, একটি রামদা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কু‌মিল্লা মহানগরীরর কান্দিরপাড়ে সুকৌশলে সিএনজি দি‌য়ে মাদকদ্রব্য পরিবহনের সময় ২৫ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। প‌রে তাদের দেওয়া তথ্যমতে সদর উপ‌জেলার জগন্নাথপুর ইউ‌পির অরণ্যপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।এ সময় বসতঘর তল্লাশী করে  এক‌টি রামদা ও এক‌টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, অরণ্যপুর গ্রামের মোঃ আব্দুল ওহাবের ছেলে মোঃ মিজানুর রহমান (৩২) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার (২২), একই গ্রামের মৃত কাজী ফজর আলীর ছেলে মোঃ আব্দুল মালেক (৫২) এবং রাজমঙ্গলপুর গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে মোঃ খোরশেদ আলম (৪৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে কোতয়ালী ম‌ডেল থানায় প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com