বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি

অ‌মিত হাসান সুজন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১২ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার একজন ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাহফুজুল হক ভূঞাকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।একই আদেশে শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছারকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলীর আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে বহাল রাখা হয়েছে।

অপর এক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ হারুন উর রশীদকে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) দারুসসালাম, মতিঝিল বিভাগের পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মোঃ আলাউদ্দিন আল আজাদ ও ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিপ্লব ভৌমিককে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং প্রটেকশন বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ মাসুদুর রহমানকে ট্রাফিক মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই, ২০২১) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক দুইটি  অফিস আদেশে এ বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com