মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

রাজধানীর ভাটরায় গৃহকর্মী নির্যাতনকারী গ্রেফতার

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৫১ বার পঠিত

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গৃহকর্মী নির্যাতনকারী আসামীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)।

১ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) রাত ১১:৩০ টায় ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নির্যাতনকারী গৃহকর্তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল হক নাগ‌রিক খবর‌কে বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত ভিকটিম কুলসুমা আক্তার। গত ১২ নভেম্বর, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাসার গৃহকর্মী ভিকটিমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে ৩০ জুন, ২০২১ সন্ধ্যা অনুমান ০৬:৩০ টায় ভিকটিমকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক।

সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করে। এ সংক্রান্তে ভাটারা থানায় গৃতকর্তার বিরু‌দ্ধে মামলা রুজু ক‌রে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com