মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

ক‌রোনার বি‌ধি‌নি‌ষেধ প্রতিপাল‌নে ক‌ঠোর থাক‌বে পু‌লিশ – আই‌জি‌পি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৪১ বার পঠিত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি দেশের প্রতিটি মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জসহ সব ইউনিট প্রধানদের তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সরকারঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা দিতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি।

সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট, শিল্প কলকারখানা। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com