মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আইজিপির সাথে এপিএ স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫১৭ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছেন।

সোমবার বিকাল ৪:০০টায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ২০২১-২২ অর্থ বছরের এপিএ স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের ৩৬টি ইউনিটের প্রধানদের সাথে এ চুক্তিতে স্বাক্ষর করেন। আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের একটি ভালো উদ্যোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক‌টি আধুনিক প্রশাসনিক কৌশল। তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশ এবং সমাজকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ এবং সুশৃংখল রাখার মাধ্যমে রুল অব ল  প্রতিষ্ঠা ও অ্যাকসেস টু জাস্টিস নিশ্চিত করার জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ।

আইজিপি ব‌লেন, আপনারা অবসর গ্রহ‌নের পর নি‌জেরা সাধারণ নাগ‌রিক হি‌সে‌বে যেমন পু‌লি‌শি সেবা পে‌তে চান ঠিক একই রকম সেবা এখন থেকেই মানুষ‌কে দিন।এপিএ নিয়মিত পর্যালোচনার মাধ্যমে এর লক্ষ্যমাত্রা পরিপূর্ণ মাত্রায় অর্জন এবং বাস্তবায়নের জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন আইজিপি।

এ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেন, এপিএ চুক্তির মাধ্যমে আগামী বছর আরও গতিশীলতার মধ্য দিয়ে ডিএমপি’র বিভিন্ন ইউনিটগুলো তাদের কর্মতৎপরতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com