মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে এ‌শিয়ান টি‌ভির ভূয়া লগু ব‌্যবহার ও সাংবা‌দিক প‌রিচ‌য়ে মাদক ব‌্যবসা- গ্রেফতার ৩

‌নাগ‌রিক ডিএম‌পি নিউজ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট হতে ১২ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত এশিয়ান টিভির লোগো সম্বলিত একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার ও একটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬), মোঃ মহিদুল ইসলাম (৩০) ও মোঃ সাদ্দাম হোসেন (৩২)।

উল্লেখ্য, বরিবার (১৩ জুন, ২০২১) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম কর্তৃক ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে দারুস সালাম থানার কোর্টবাড়ী এলাকা হতে এশিয়ান টিভির লোগো সম্বলিত একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাইভেটকারটি তল্লাশীকালে ১২ কেজি গাঁজা ও একটি এশিয়ান টিভির লোগো সম্বলিত প্রফেশনাল ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়ে এশিয়ান টিভির লোগো সম্বলিত প্রাইভেটকার ও ভিডিও ক্যামেরা ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারা কেউ সাংবাদিক নন। শুধুমাত্র মাদক ব্যবসা করার জন্য উক্ত টিভির নাম সম্বলিত গাড়ি ও প্রাইভেট কার ব্যবহার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com