মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

‌ডিএম‌পি‌ গো‌য়েন্দা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৪৫ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ২

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬১২ বার পঠিত

রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের পু‌লিশ সদস‌্যরা ।

গ্রেফতারকৃতদের নাম- সাথী আক্তার (২৫) ও মোঃ মোরশেদ আলম (২২। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৫ কেজি গাঁজাসহ গাঁজা বহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধারমূলে জব্দ করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন (বিপিএম) নাগ‌রিক খবরক‌ে জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা বহন করে বি-বাড়ীয়া জেলা হতে ঢাকার মগবাজার হয়ে বাংলামোটর দিকে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন, ২০২১) রাত ১৯:৪৫ টায় রমনা মডেল থানার নিউ ইস্কাটন রোড এলাকায় পৌছলে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com