বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএম‌পির অ‌ভিযা‌নে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন খান (৪৬) ও মোঃ আব্দুল খালেক (৪৫)। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লালবাগ জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শামসুল আরেফীন নাগ‌রিক খবর‌কে বলেন, ১ জুন,২০২১ (মঙ্গলবার) ১৬:১০ টায় কদমতলী থানার বর্ণমালা স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com