মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

কু‌মিল্লায় স্কুল ছা‌ত্রের হাত পা কে‌টে দেওয়া কি‌শোর গ‌্যাং এর ৪ সদস‌্য গ্রেফতার

এমইএস/ আশরাফ উ‌দ্দিন-কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১০৯৫ বার পঠিত
কি‌শোর গ‌্যাং এর চার সদস‌্যকে গ্রেফতার ক‌রে কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ।

কু‌মিল্লা জিলা স্কু‌লের দশম শ্রেনীর ছাত্র না‌হি‌দের হাত ও পা‌য়ের রগ কে‌টে দেওয়া কি‌শোর গ‌্যাং এর ৪ সদস‌্যকে ‌গ্রেফতার ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ।

 তুচ্ছ বিষয়‌কে কেন্দ্র ক‌রে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র নওশাদ কবির মজুমদার নাহিদকে উপর্যুপরি ছুরিকাঘাত ক‌রে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে আরজিএস’ নামের একটি কিশোর গ্যাং এর সদস্যরা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার (২৮ মে) রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জ‌ড়িত কিশোর গ্যাং এর ৪ সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কু‌মিল্লা মহানগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদারের ছেলে কুমিল্লা জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নওশাদ কবির মজুমদার নাহিদ (১৫) তার বন্ধু ধর্মপুর এলাকার বাসিন্দা নুরুর রহমান খানের ছেলে জাহিদ খানকে ফেসবুকে ব্লক করার বিষয় নিয়ে ক‌য়েক‌দিন পু‌র্বে নাহিদের সাথে জাহিদ ও তার বন্ধুদের তর্কবিতর্ক হয়।

এর জের ধরেই গত শুক্রবার সন্ধ‌্যার পর কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণে জিমনেসিয়ামের সামনে না‌হিদ‌কে একা পে‌য়ে তার বন্ধু  জাহিদ ও সা‌থে থাকা বন্ধু শরিফুল ইসলাম (১৬), প্রমি চন্দ্র শীল (১৭), ফারহাত হোসেন অর্ণব (১৬), সাফায়েত (১৫), সাজ্জাদ হোসেন বাবু (১৫), রিফাত (১৫)সহ অজ্ঞাতনামা ক‌য়েকজন মিলে নাহিদকে উপর্যপু‌রি কু‌পি‌য়ে তার হাত-পায়ের রগ কে‌টে দি‌য়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ।

না‌হিদের আত্ম‌চিৎকা‌রে স্থানীয়রা ঘটনাস্থ‌লে গি‌য়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহত না‌হি‌দের বাবা কোতয়ালী ম‌ডেল থানায় বাদী হ‌য়ে এজাহারনামীয় সাতজন‌কে আসা‌মি ক‌রে অজ্ঞাত আ‌রোও ক‌য়েকজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।এ বিষ‌য়ে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নি‌র্দে‌শে কি‌শোর গ‌্যাং এর সদস‌্যদের  গ্রেফতার কর‌তে থানার  এএসআই হান্নান আল-মামুন ও এএসআই রুবেল সঙ্গীয় ফোর্স নি‌য়ে নগরীর বিভিন্ন স্থানে দীর্ঘ  অভিযান চালিয়ে প্রধান আসা‌মি জাহিদ খানসহ এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের ‘আরজিএস’ নামে একটি গ্রুপ রয়েছে। এ নামে তাদের গ্রুপটি কিশোর গ্যাং হিসেবে পরিচিতি পেয়েছে। আহত স্কুল ছাত্রের পিতা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওই কিশোর গ‌্যাং এর সদস‌্যরা আমার ছেলেকে ছুরিকাঘাত করে হাত-পায়ের রগ কেটে দিয়েছে। আমার ছে‌লের উপর হামলাকারী সকল আসা‌মি‌কে গ্রেফতার ক‌রার জন‌্য অনু‌রোধ জানান।

কোতয়ালী ম‌ডেল থানার এএসআই হান্নান আল মামুন জানান, না‌হি‌দের উপর হামলাকারী কি‌শোর গ‌্যাং এর চার সদস‌্যকে গ্রেফতার করার বিষয় নি‌শ্চিত ক‌রেন। ঘটনায় জ‌ড়িত অপরাপর আসা‌মি‌দের গ্রেফতারে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লে জানান এ পু‌লিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com