মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

৯৯৯ এ ফোন কলে ট্রাফিক পুলিশের সহায়তায় হয়রানি থেকে রক্ষা পেলেন বাসযাত্রীনজরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৮০০ বার পঠিত

জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক বাস যাত্রীর ফোন কলে ডিএমপির ট্রাফিক পুলিশের সহায়তায় বাসে যাত্রী হয়রানি থেকে রক্ষা পেলেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

২৬ মে,২০২১ (বুধবার) রাত সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় দায়িত্বরত সার্জেন্ট মোঃ মুহিদুল ইসলামের ভূমিকায় অনাবিল পরিবহন বাসের এ যাত্রী হয়রানি থেকে রক্ষা পেলেন। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ডেমরা জোনে কর্মরত আছেন।

বুধবার রাতে ভিকটিম নজরুল ও তার ভাই নিলয় মালিবাগ থেকে অনাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি বাসের ভাড়ার জন্য ১০০০ টাকার নোট দেন। বাসের সুপার ভাইজার ভাড়ার টাকা বাদে বাকী টাকা না দিয়ে ড্রাইভারের সাথে কথা বলে নেমে যান। ভিকটিম নজরুল, ড্রাইভার ও হেল্পারের নিকট একাধিকবার বাকি টাকা ফিরিয়ে দিতে বললে চালক-হেল্পার উল্টো ভিকটিমের সাথে দুর্ব্যবহার করেন।

কোন উপায় না পেয়ে ভিকটিম নজরুল ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন দেন। ৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি ট্রাফিক পুলিশকে অবগত করেন। দায়িত্বরত সার্জেন্ট মুহিদুল তথ্য পেয়ে অনাবিল পরিবহনের বাসটি থামিয়ে ভুক্তভোগী নজরুল এর সমস্যার সমাধান করেন।

দ্রুত বিষয়টি সমাধান করায় ভুক্তভোগী নজরুল ইসলাম সার্জেন্ট মুহিদুলসহ বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ পুলিশকে ভিকটিমের ধন্যবাদ দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com