মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

নিজের মেয়েকে ‘পুড়িয়ে’ মারলেন মা!

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৪১ বার পঠিত

গাজীপুরে শাসন করতে গিয়ে নিজের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার নিহতের বাবা বজরুল রহমান বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।

নিহত উম্মে হুমায়রা বিজলী বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর এলাকার বজলুর রহমানের মেয়ে। তার মা হেলেনা বেগম একই উপজেলার বাহাদুরপুর এলাকার হানিফ খানের মেয়ে। উম্মে হুমায়রা বিজলী স্থানীয় পুলিশ লাইন্স স্কুলে ১০ শ্রেণিতে পড়াশোনা করতো।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ফারুক জানান, বজলুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কোরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন মা হেলেনা। এসময় ওই বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। ততক্ষণে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বিজলীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে বিজলী মারা যায়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহতের মা হেলেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com