মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএমপির ৪ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৯২৩ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, বাড্ডা, রূপনগর ও পল্লবী থানায় ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

চার থানায় ওসি বদলিকৃত কর্মকর্তারা হলেন মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানার ওসি, শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানার ওসি, রূপনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানায় ও বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগে, ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com