সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

মুসলিম নিষিদ্ধ’ বিধি বাতিলে আইন হচ্ছে যুক্তরাষ্ট্র:ট্রাম্প ব‌্যর্থ

আর্ন্তজা‌তিক সংবাদ :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩২৯ বার পঠিত

মুসলিমপ্রধান দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রবেশ নিষেধাজ্ঞার বিরুদ্ধে নতুন প্রস্তাব পাস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। বুধবারই এ সংক্রান্ত বিলের ওপর ভোট হওয়ার কথা রয়েছে।

‘নো ব্যান অ্যাক্ট’ নামের বিলটিতে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতারা বিরোধিতা করলেও ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে সেটি সহজেই পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিলের পক্ষে ‘মুসলিম অ্যাডভোকেটস’ গ্রুপের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেন, ‘মুসলিম নিষিদ্ধের কারণে আজ লাখ লাখ আমেরিকান তাদের পরিবার-পরিজন থেকে আলাদা রয়েছে, বাবা-মায়েরা এক হতে পারছেন না, পরিবারগুলো এক হতে পারছে না।’

নতুন এই বিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বৈষম্যবিরোধী ধারাগুলো আরও বিস্তৃত করা হচ্ছে। পাশাপাশি, এর মাধ্যমে ভবিষ্যতে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কারও প্রবেশ নিষিদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতাও সীমিত করা হচ্ছে।

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে এর মাধ্যমে বেশিরভাগ মুসলিমপ্রধান দেশগুলোর ওপর দেয়া ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল হতে পারে। সম্প্রতি ইরান লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। এতে বেআইনিভাবে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা দেয়ার অভিযোগে সমালোচনার ঝড় ওঠে সবখানে। এর মধ্যেই নিষেধাজ্ঞার তালিকায় ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নাম যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে এ তালিকায় যোগ হয় নাইজেরিয়া, সুদান, মিয়ানমারসহ আরও তিন দেশ, যার বেশিরভাগই মুসলিমপ্রধান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com