বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

যাত্রাবাড়ী থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে মাদকসহ গ্রেফতার ৪

আ‌জিম উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬০৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইসমাইল(৩৫), মোঃ রাজীব(৩০), মোঃ রবিউল হোসেন ওরফে রবি(৩১) ও সাইদুল বারী(২০)।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম-বার নাগ‌রিক খবর‌কে জানান,  ১৭ মে, ২০২১ (সোমবার) দুপুর ০২.০০ টায়  যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান করে সাইদুলকে  গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গত সোমবার রাত ১০.৪০ টায় যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকা হতে রাজীব ও  রবিউলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চলমান অভিযানে ১৮ মে, ২০২১ (মঙ্গলবার) ভোর ০৪.৩০ টায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকা হতে ৫০০ পিস ইয়াবাসহ  ইসমাইলকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com