মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অনলাই‌নে প্রতারণার অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম- ফিরোজ আলম(২৬)।

এ সময় তার কাছ থেকে মোবাইল ও সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো জব্দ করা হয়। ৯ মে, ২০২১ (রবিবার) রাত ৮ টায়  রংপুর হতে তাকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম  জানান, অভিযুক্ত ফিরোজ আলম (Farabi Islam Shawon) নামে ফেসবুকে ফেইক আইডি খোলেন। তিনি নিজেকে পাইলট পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে প্রতারনামূলকভাবে বিভিন্ন অজুহাতে ও ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো। অভিযুক্ত  রসায়ন বিদ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় তার বেশ দক্ষতা ছিল।

তিনি আরও বলেন, জনপ্রিয় একটি টিভি চ্যানেল এর একজন সংবাদ পাঠিকা এহেন সাইবার প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আদাবর থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com