মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে ই‌পি‌জে‌ড কর্মী সুমন হত‌্যা মামলার আসা‌মি ম‌হিউ‌দ্দিন‌ গ্রেফতার

আশরাফ উদ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৬২৮ বার পঠিত
কু‌মিল্লায় র‌্যা‌বের হা‌তে গ্রেফতার সুমন হত‌্যা মামলার আসা‌মি ম‌হিউ‌দ্দিন ‌

কুমিল্লা ইপিজেডের সাম‌নে প্রকা‌শ্যে খাইরুল বাশার সুমন হত্যা মামলার প্রধান আসা‌মি মো. মহিউদ্দিন (২১) নামের যুবককে গ্রেফতার র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর গো‌য়েন্দা সদস‌্যরা।

শুক্রবার ৭ মে ভোর বেলা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিউদ্দিন নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত আবদুল হকের ছেলে।
কু‌মিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অ‌ধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গ্রেফতারের পর আসামি মহিউদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, ম‌হি্উ‌দ্দিন‌কে চাকুরীচ‌্যুত করায় ক্ষো‌ভে ‌সে ও তার ৭/৮ জন সহযোগীসহ পরিকল্পিতভাবে উপর্যপু‌রি ছু‌রিকাঘা‌ত ক‌রে সুমনকে হত্যা করে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে মহিউদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা যায়, নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে। সুমন কুমিল্লা ইপিজেডে সিং সাং সু নামে একটি চীনা কোম্পানিতে এইচ আর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই কোম্পা‌নি‌তে চাকুরী ক‌রে আস‌ছিল ম‌হিউ‌দ্দিন। ম‌হিউ‌দ্দি‌নের বিরু‌দ্ধে নানা অ‌ভি‌যোগ থাকায় সর্বসম্ম‌তিক্রমে তা‌কে চাকুরীচ‌্যুত করা হয়।
উ‌ল্লেখ‌্য শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড গেইট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার সপের সামনে রাস্তার উপর সুমনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com