মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর নাতি পরিচয়ে লাখ লাখ টাকা হা‌তি‌য়ে নেওয়ার অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪০৫ বার পঠিত

নিজেকে ‌’প্রধানমন্ত্রীর নাতি’ এবং আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে চাকরি দেয়ার নামে হাতিয়ে নি‌য়ে‌ছেন লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সেই ভুয়া নাতি এখন শ্রীঘরে। মঙ্গলবার (৪ মে) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতার জুয়েল রানা (৩৫) ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, জুয়েল নিজেকে পরিচয় দিতেন ‌’প্রধানমন্ত্রীর নাতি’। আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে কথা বলাতেন মানুষের সঙ্গে। এইভাবে বিশ্বাস অর্জনের পর ছেলেকে চাকরি দেয়ার নামে গাইবান্ধা সদরের বল্লমঝাড়ের জুয়েল ২৩ লাখ টাকা হাতিয়ে নেন রেলের অবসরপ্রাপ্ত নিরাপত্তাকর্মী দুলাল মিয়ার কাছ থেকে। ছেলের চাকরি না হওয়ায়, এত টাকা খোয়ানোর কষ্টে মারাই যান দুলাল মিয়ার  স্ত্রী। এমন প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছেন আরও অনেকে।
জুয়েল চাকরির ভেরিফিকেশনের জন্য পুলিশ সুপারের নামেও হাতিয়ে নিত অর্থ। অবশেষে মঙ্গলবার গ্রেফতার হয় জুয়েল। প্রতারণার দুটি মামলায় পুলিশ মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন করলে জুয়েলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com