মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আরব বিশ্বের প্রথম মহাকাশযাত্রা শুরু করল আরব আ‌মিরাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৬৬ বার পঠিত

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণ করল সংযুক্ত আরব আমিরাত। সোমবার সকালে জাপানের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করেছে মহাকাশযান ‘হোপ’।

প্রায় ৫০০ মিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির। আশ্চর্যজনকভাবে ওইদিনই আরব আমিরাতের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে হোপ সেদিন আমিরাতিদের জন্য দ্বিগুণ খুশি বয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আমিরাতের মঙ্গলযাত্রার সফল সূচনাকে ‘ভাষায় অবর্ণনীয়’ বলে উল্লেখ করেছেন দেশটির উচ্চতর বিজ্ঞান বিষয়ক মন্ত্রী এবং মিশনের ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার সারাহ আল-আমিরি।

তিনি বলেন, এটিই আরব আমিরাতের ভবিষ্যত। আমি এই সুযোগের জন্য দেশকে ধন্যবাদ দিতে চাই।

এ কর্মকর্তা বলেন, আমরা এবার যান আলাদা হওয়া যাওয়া ও প্রথম সংকেত পাওয়ার অপেক্ষা করছি।

মহাকাশযান হোপ, বাংলায় যার নাম দাঁড়ায় আশা, এটিকে প্রকৃতপক্ষেই আরব আমিরাতের জন্য নতুন আশার প্রতীক বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com