মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কু‌মিল্লার তিতা‌সে মানু‌ষের কঙ্কাল উদ্ধার- প‌রিচয় সনাক্ত করে পু‌লিশ

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১০১৭ বার পঠিত

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়ি মাছিপুর গ্রামের হাবিউল্লাহর পুকুরপাড়ের এক‌টি প‌রিত‌্যক্ত স্থান থে‌কে একজন মৃত মানু‌ষের কঙ্কাল উদ্ধার করে তিতাস থানা পুলিশ। এ সময় কঙ্কা‌লের পা‌শে থাকা এক‌টি  মাস্ক, পাঞ্জা‌বি ,পাঞ্জা‌বির প‌কে‌টে থাকা সিগা‌রেট‌ ও এক‌টি নরমাল মোবাইল ফোন উদ্ধার করা হয়।

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে আ‌সে তিতাস থানা পু‌লিশ । এ সময় কঙ্কাল উদ্ধার কার্যক্রম , জব্দতা‌লিকা সুরতহাল ও রহস‌্য উৎঘাট‌নের জন‌্য  তিতাস থানার অ‌ফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, তদন্ত পু‌লিশ প‌রিদর্শক সুধীন চন্দ্র দাসসহ  কু‌মিল্লা থে‌কে সিআই‌ডি ও পি‌বিআই পু‌লি‌শের এক‌টি টিম ঘটনাস্থ‌লে হা‌জির হন।

এ বিষয়ে তিতাস থানার অ‌ফিসার ইনচার্জ সৈয়দ মো.আহসানুল ইসলাম বলেন, কঙ্কাল উদ্ধা‌রের সময় ছিড়া পাঞ্জাবি ও কিছু আলামত উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিক ভা‌বে কঙ্কাল‌টি পুরুষ লো‌কের হ‌বে ব‌লে ধারনা ক‌রেন। তি‌নি ব‌লেন স‌র্বোচ্চ তদন্ত ক‌রে ঘটনার রহস‌্য উৎঘাটন ক‌রা হ‌বে।

এ দি‌কে কঙ্কা‌লের পা‌শে উদ্ধার হওয়া মোবাইলে ফো‌নের সু‌ত্র ধ‌রে ই‌তিম‌ধ্যেই উদ্ধার হওয়া কঙ্কা‌লের প‌রিচয় শনাক্ত ক‌রে পু‌লিশ। উদ্ধার হওয়া কঙ্কালটি কু‌মিল্লা দেবীদ্বার উপ‌জেলার ভিংলাবা‌ড়ির মৃত আহাম্মদ আলীর ছে‌লে ছোট্ট মিয়ার হি‌সে‌বে প‌রিচয় নি‌শ্চিত ক‌রেন তিতাস থানার ও‌সি আহসানুল ইসলাম। তিনি ব‌লেন বয়ষ্কব্যক্তি, কি কারণে সে এখানে আসলো কিংবা কেউ কেনই বা তাকে এখানে নিয়ে আসবে এই সব বিষ‌য়ে তদন্ত চল‌ছে। ছোট্ট মিয়ার প‌রিবার জানায় গত ৮ মার্চ থে‌কে নি‌খোঁজ ছি‌ল ছোট্ট মিয়া ।

এছাড়াও এক‌টি সুত্র জানায়,  ছোট্ট মিয়ার বিরু‌দ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে দেবীদ্বার থানায় এক‌টি মামলা র‌য়ে‌ছে । মামলা নং ২/৪৬ । চল‌তি বছ‌রের ৭ মার্চ মাম‌লা‌টি দেবীদ্বার থানায় রেকর্ড করা হয়।মামলায় এজাহারভুক্ত আসা‌মি ছোট্ট মিয়া।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com