মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বংশা‌লে ২৫ কে‌জি গাঁজাসহ আটক ৩

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৪০ বার পঠিত

রাজধানীর বংশাল হতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রফিকুল ইসলাম (২৭), মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তুফান (১৯)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৭ এপ্রিল, ২০২১) সন্ধ্যা ০৭.৩০ টায় বংশাল থানার তাঁতীবাজার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গোয়েন্দা বিমান বন্দর জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ  ও বিক্রয় করত মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com