মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হেফাজত নেতা মামুনুল হক মিন্টু রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে

মিজানুর রহমান:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৬৪ বার পঠিত
ছ‌বি:‌ ফাইল ফ‌টো

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে তেজগাঁও থানা থেকে মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌‘মামুনুল হককে তেজগাঁও থানা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেমিন্টু রো‌ডের  ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবির জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানা পুলিশ আজ (সোমবার) আদালতে হাজির করে রিমা‌ন্ডের জন‌্য আ‌বেদন কর‌বেন । মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, মামুনুল হককে আজ আদালতে প্রেরণ করে সাত দিনের জন‌্য রিমান্ডের আ‌বেদন করা হ‌বে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলার তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

উ‌ল্লেখ‌্য  (১৮ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের সময়  রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হক‌কে গ্রেফতার ক‌রে ডিএম‌পির তেজগাঁও বিভা‌গের পু‌লিশ।‌

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com