বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

করোনায় আক্রান্ত হলেন নড়াইল পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

নড়াইলের  পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাত ১০দিকে পুলিশ সুপারের করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার কোয়ার্টারে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

অপরদিকে করোনা আক্রান্ত হয়ে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়ার শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী (৫৭) মারা গেছেন।

শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আরিফুলের স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও (৪৭) করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে পাঁচদিন আগে অসুস্থ হন শিক্ষক আরিফুল ইসলাম। তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরিফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার বিকালে তাঁর করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে এবং ওইদিন রাত ৮টার দিকে তিনি মারা যান। আরিফুল দম্পতির একমাত্র সন্তান দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম চৌধুরী করোনামুক্ত আছে।

এ বিষয় সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বলেন, গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদরে পুলিশ সুপারসহ ১৬ জন এবং লোহাগড়া উপজেলায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইলে মোট ৫০৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ২১২জন সুস্থ হয়েছেন এবং নয়জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com