বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর বাড্ডায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪১২ বার পঠিত

রাজধানীর বাড্ডা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হোসেন (৪৩) ও মোঃ হুমায়ুন (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০,০০০ পিস ইয়াবা ও  মাদক পরিবহনে একটি এসিবাস জব্দ করে উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু  বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল, ২০২১) সকাল ১০.৩০ টায় প্রগতি স্বরণী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে পরিবহনযোগে ইয়াবা ঢাকায় নিয়ে আসত। এরপর তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করত।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com