বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা কারাগা‌রে মোবাইলসহ কারারক্ষী আটক – তল্লাশী‌তে গাঁজা উদ্ধার

এমইএস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৮৫ বার পঠিত
আটক কারারক্ষী রোমান ভুইয়া

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ডিউ‌টি‌তে যাওয়ার সময় পা‌য়ে লুকা‌নো দ‌ু‌টি মোবাইলসহ কারারক্ষী‌কে আটক ক‌রে কারা কর্তৃপক্ষ । বুধবার (৩১ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আটক কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়ার ছেলে।

কারাগা‌রের জেল সুপার শাহাজাহান আহমেদ নাগ‌রিক খবর‌কে ব‌লেন, বুধবার ৩১ মার্চ ভোরে সিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া।  কারাগারের ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে  তার দেহে তল্লাশী চা‌লি‌য়ে  প্যান্টের ভেতর বিশেষ কায়দায় পায়ের সঙ্গে আটকা‌নো দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তা‌কে আটক করে  থাকা ক‌ক্ষে তল্লাশি চা‌লি‌য়ে তার ব‌্যবহৃত ট্রাঙ্কের ভেতর থেকে ছোট চার প্যাকেট গাঁজা, আ‌রোও ৫‌টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

 জিজ্ঞাসাবাদে কারারক্ষী জানায় , টাকার বিনিময়ে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে গাঁজা বি‌ক্রি করে আসছে। কারাবিধি অনুযায়ী গুরুত্বর অপরা‌ধে জ‌ড়িত থাকার অপরা‌ধে বি‌কে‌লে তাকে কোতয়ালি ম‌ডেল থানায় সোপর্দ করা হয়। ধৃত কারারক্ষী রোমান ভুইয়ার বিরু‌দ্ধে থানায় মামলা রুজু করা হয়।
এর আ‌গেও কু‌মিল্লা কেন্দ্রীয় কারাগা‌রের জেল সুপার শাহজাহান আহ‌মেদ গত বছ‌রের ৬ এ‌প্রিল কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিনকে ৫২২ পিস ইয়াবাসহ আটক ক‌রে দৃষ্টান্ত স্থাপন ক‌রে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com