বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কালরাত স্মরণে ১ মিনিট অন্ধকার ছিল দেশ

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪০৭ বার পঠিত

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে সরকারি আদেশের অংশ হিসেবে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

গণহত্যা দিবস স্মরণে রাত ৯টায় স্বাধীনতা স্তম্ভের আলো নিভে যায়। এ সময় মুহূর্তেই বিভিন্ন স্থানের সব আলো নিভে যায়। শাহবাগের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়ও এ সময় বাতি নেভানো হয়।

২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই রাত স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, শহীদ মিনার অঞ্চলসহ রাজধানীর বিভিন্ন স্থানে এ সময় একইসঙ্গে ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে মাইকে বাজানো হয় গোলাগুলির শব্দ ও বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ। এছাড়াও সরকারের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

এর আগে সরকারি এক বিজ্ঞপ্তিতে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়। একইসঙ্গে ২৫ মার্চ রাতে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।

১৯৭১ সালের এই রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ঘুমন্ত, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। ভয়াল সেই রাতকে স্মরণ করে সরকারিভাবে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com