বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ ম‌জিব ম্যারাথন প্রতি‌যো‌গিতা

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৮৬১ বার পঠিত

কুমিল্লা সেনা নিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতি‌যো‌গিতা । শনিবার সকাল আটটায় উক্ত ম‌্যারাথন প্রতি‌যো‌গিতার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সাথে প্রতিযোগী ও অতিথিরা জাতীয় সংগীতে অংশ নেন। সকাল সাড়ে আটটায় গোমতী নদীর শেখ কামাল ক্রীড়া পল্লী থেকে ম্যারাথন শুরু হয়। এ‌তে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ম্যারাথন ৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় শেষ হয়।

প্রতি‌যো‌গিতায় প্রথমস্থান অর্জন ক‌রে আরিফুল ইসলাম অন্তর। দ্বিতীয় ও তৃতীয় হন জসিম ও জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ ও ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির হাসান।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্য অতিথি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com