সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৯৯৯ এর ক‌লে সেবা দি‌তে গে‌লে পু‌লিশের উপর হামলা গ্রেফতার ১০

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ১১০১ বার পঠিত

সাভারে আসামি ধরতে গিয়ে মোহাম্মদ রাব্বি হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত দুটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে আনন্দপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, রহিম বাবু, রাশেদ, নজরুল ইসলাম খান, আলামিন, কামাল হোসেন ও সুজন শিকদার।
আহত পুলিশ সদস্য হলেন- টাঙ্গাইলের নগরপুর এলাকার রাকিবের ছেলে রাব্বি হোসেন। তিনি সাভার থানায় পুলিশ সদস্য (কনস্টবল) হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, আনন্দপুর মহল্লার কয়েকজন সন্ত্রাসী ওই বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাসের স্টাফদের কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা চাঁদার টাকা আনতে গিয়ে ইকবালের হাত পা বেঁধে মারধর করে। পরে পাশে থাকা এক পথচারী জাতীয় জরুরী সেবা সার্ভিস ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা কনস্টেবল রাব্বীর (২৪) পেটে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ সদস্যরা ১০ জনকে আটক করে। রক্তাক্ত অবস্থায় রাব্বীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার সকালে বাসের স্টাফ ইকবাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ১০ জন ছাড়াও মামলায় অজ্ঞাতনা

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com