মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

যাত্রাবাড়ী‌তে ইয়াবাসহ ২ জন‌কে আটক ক‌রে ডি‌বি

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ৬৫০০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুদ হালাদার ও মোঃ জালাল উদ্দিন রুমি।

সোমবার (৩১ জানুয়ারি ২০২২) বিকেল ৫:৫০টায় যাত্রাবাড়ি থানার দক্ষিণ সিটি কপোরেশন ডাম্পিং সংলগ্ন ফ্লাইওভার ব্রিজ এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু লোক যাত্রাবাড়ি থানার দক্ষিণ সিটি কপোরেশন ডাম্পিং সংলগ্ন ফ্লাইওভার ব্রিজ এর সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুদ ও জালালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাদে জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com